রূপপুরে সেফটি ভালভের জট কাটল
দীর্ঘ প্রায় এক মাসের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সেফটি ভালভের উচ্চচাপ পরীক্ষা সফল হয়েছে। মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার রাতে ১৬ মেগাপাসকেল চাপে সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হলো। এখন পরবর্তী ধাপের পরীক্ষা শেষে গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে। প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের প্রেসার অপারেটেড রিলিফ ভালভ বা সেফটি ভালভের পরীক্ষা মূল ও জরুরি—দুই নিয়ন্ত্রণ কক্ষ থেকেই পরিচালনা করা হয়। প্রথমে নিয়ন্ত্রণ ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। এরপর মূল সেফটি...