ফরিদপুরী সরার শেষ শিল্পী
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের পারে ছোট্ট গ্রাম সিঙ্গারিয়া। লোকে চেনে পালপাড়া নামে। একসময় এ গ্রামের উঠানে উঠানে মাটি ছানার শব্দ শোনা যেত। চাক ঘুরত দিনভর, সন্ধ্যায় ভাটার ধোঁয়া উঠত আকাশে। নদের পার আর কৃষকের ক্ষেতের এঁটেল মাটি, কুমারের জল আর মানুষের হাতের ঘাম মিলে এখানে গড়ে ওঠে এক মৃন্ময় জনপদ। এই পাড়ার সবচেয়ে প্রবীণ শিল্পী নিরঞ্জন পাল। জন্ম ১৯৬২ সালে, এ গ্রামেই। বাবা নিতাই পাল ছিলেন নামকরা কারিগর। মাও দিন কাটাতেন মাটি নিয়ে। নিরঞ্জন পালের হিসাবে তাদের বংশে সাত প্রজন্ম ধরে চলছে এ পেশা। প্রতিমা গড়ার ওস্তাদ কারিগরকে পালপাড়ায় বলা হয় গুনরাজ। নিরঞ্জন পাল সেই গুনরাজ। তবে তাঁর বড় পরিচয় অন্...