পদে থাকাকালীন দায়িত্বের দায়মুক্তি পান রাষ্ট্রপতি, আগে পরে নয়
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচার দাবি করছে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘কীসের বিচার করবে! সংবিধানের ৫১ অনুচ্ছেদ পড়ে দেখুক’। এতে বলা হচ্ছে, রাষ্ট্রপতির দায়মুক্তি রয়েছে। তবে সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে এই অনুচ্ছেদে যে দায়মুক্তি দেওয়া হয়েছে, তা শুধুই দায়িত্ব পালন করতে গিয়ে করা কাজের। পদে থাকা অবস্থায় কোনো আইন লঙ্ঘন করলে দায়মুক্তি নেই। যদিও রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে থাকেন, ততদিন তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। কোনো আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন না। রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করা যায় না। তবে...