কিশোর গ্যাংয়ের হামলায় ঢামেকে চিকিৎসাধীন সাংবাদিক রুহেলের জ্ঞান ফিরেছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সাংবাদিক রুহেল সরকারের জ্ঞান ফিরেছে। আইসিইউতে তিন দিন থাকার পর আজ শুক্রবার সকালে জ্ঞান ফেরে। এরপর আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার ভাই রুবেল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘জ্ঞান ফিরলেও রুহেলের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। সকালে শুধু একটু চোখ মেলেছে। বলেছে, আমি কোথায়। তাকে নল দিয়ে স্যালাইন খাওয়ানো হচ্ছে।’ মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় মদ্যপ কিশোর-তরুণদের হামলায় গুরুতর আহত হন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংব...