এলো কোক স্টুডিও বাংলা নতুন গান
ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামে চতুর্থ মৌসুমের তৃতীয় গানটি আজ রাত ৮টা ২০ মিনিটে প্রকাশ করা হয়। গানটির কথা ও সুর করেছেন ইশান। সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। গানটি গেয়েছেন ইশান ও সুনিধি নায়েক। ‘পাতার বাঁশরি’ একটি প্রেমের গান। এখানে একজন প্রেমিক প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার তার হৃদয়ের টান অনুভব করেন। নিজেকে দূরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসেন। গানটিতে ভালোবাসার টান, অপেক্ষা আর মনের না বলা কথাগুলো উঠে এসেছে। ভিডিওটির শুটিং হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁ...