বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার সময় তুজাম পেলেন মেয়ের মৃত্যুর খবর
বীর মুক্তিযোদ্ধা বাবার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করে কবরস্থান থেকে বাড়ি ফিরছিলেন বাবা তুজাম উদ্দিন। ঠিক সেই মুহূর্তে মুঠোফোনে পেলেন তার ২০ বছর বয়সী মেয়ে মুন্নির মৃত্যুর খবর। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে বাবা ও মেয়েকে হারিয়ে এখন দিশেহারা তুজামের পরিবার। হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্বপাড়া গ্রাম। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। একই দিনে একই কবরস্থানে দাদা ও নাতনিকে চিরনিদ্রায় শায়িত করার দৃশ্য দেখে বাকরুদ্ধ এলাকাবাসী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দৌলতপুর সদর ইউনিয়নের উপজেলা পরিষদ লাগোয়া পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবা...